এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে জনতার হাতে ধরা গরু চোর

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম

    মিরসরাইয়ে জনতার হাতে ধরা গরু চোর

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম

    মিরসরাইয়ে গরু চুরির সময় সাহাবুদ্দিন (৩২) নামে এক গরু চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। 


    শুক্রবার (১৬ জানুয়ারি) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


    আটককৃত সাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনীর বাসিন্দা বলে জানা গেছে।


    প্রত্যক্ষদর্শীরা জানান, গরু চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।


    ভুক্তভোগী গরুর মালিক মো. বেলাল হোসেন জানান, তার একটি গরু চুরি করার সময় এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করা সম্ভব হয়।


    এ বিষয়ে নিজামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…