এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    হুমকি মোহসিন রেজাইয়ের

    ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

    ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন!

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

    ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশ্যে তিনি এ হুমকি দেন।


    তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, তাই আমরা তার হাত ও আঙুল কেটে ফেলব।’


    তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মানবে না। জেনারেল রেজাই বলেন, ‘যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না।’


    ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা যা সংযম ও কৌশল দেখিয়েছি, আপনি তা উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, নাহলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না।’


    এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর প্রচেষ্টায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার ট্রাম্পের আশ্বাস বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…