এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

    তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

    রাজবাড়ীর করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় পাম্পের শ্রমিক রিপন সাহাকে (২৫) গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনসহ দু’জনকে আটক করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

    শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত রিপন সাহা (২৫) সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার বাসিন্দা পবিত্র সাহার ছেলে।

    রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার পর দ্রুতগামী একটি জিপ গাড়ি পাম্পের কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিপন সাহা ঘটনাস্থলেই নিহত হন।

    পাম্পের কর্মচারীদের তথ্য অনুযায়ী, ওই জিপটি প্রায় পাঁচ হাজার টাকার তেল নিয়ে টাকা না দিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। টাকা দাবি করার সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন।

    পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জিপটিতে তেল নেয়ার সময় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন উপস্থিত ছিলেন। তিনি তেল নেয়ার পর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ফুটেজে ধরা পড়েছে।

    রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, নিহতের লাশ স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তের জন্য আবুল হাসেম সুজন ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…