এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম

    রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম


    রাশিয়ার হামলার মুখে পড়েছে ইউক্রেনের দুই বৃহত্তম শহর—রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এসব হামলায় কিয়েভে ২ জন এবং খারকিভে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। খবর: রয়টার্স


    কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাজধানীতে আহত দুইজনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত দুটি জেলায় হামলা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিটসকো লেখেন, “কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।”



    ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র—দুটিই ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে দুটি স্থানে আগুন ধরে যায়।


    নতুন বছরের পর থেকে কিয়েভে রাতারাতি দুটি বড় ধরনের হামলা হয়েছে। যার ফলে শত শত আবাসিক ভবনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। জরুরি কর্মীরা এখনও সেবা পুনরুদ্ধারের কাজে নিয়োজিত আছেন। এ সময় রাতের তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে।


    এদিকে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। টেলিগ্রামে তিনি বলেন, ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।


    ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো। যুদ্ধটি প্রায় চার বছর ধরে চলমান।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…