এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লামায় অবৈধ বালু উত্তোলনে ১ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম
    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

    লামায় অবৈধ বালু উত্তোলনে ১ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

    পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী মো.শাহাদাত হোসেন নামের এ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 


    শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সদর ইউনিয়নের মেউলার চর এলাকার মহিউদ্দিন বুড়ার বাড়ির পাশের নদীতীরে এ অভিযান পরিচালিত হয়।


    অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোঃ শাহাদাত হোসেন নামের এক যুবককে আটক করা হয়। 


    ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি মোঃ শাহাদাত হোসেন অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


    লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রশাসন জানায়, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।উল্লেখ্য, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পায়। যা জনজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…