এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সবার ঈমানী দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো: শাহরিয়ার কবির

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

    সবার ঈমানী দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো: শাহরিয়ার কবির

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

    সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, সবার ঈমানী দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কি উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে, পারবে না। জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে একলিস্ট  আল্লাহকে বলতে পারবেন তোমার দিন কায়েমের জন্য দাড়িঁপাল্লায় ভোট দিয়েছি। আমরা দিন কায়েম করবো, দিনের পথে চলবো। জামায়াত ইসলামে যারা এখানে রয়েছে তারা আল্লাহর কাছে দায়বদ্ধ।


    শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচ্যক বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    তিনি বলেন, ‘ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে সকল প্রার্থী রয়েছে তারা দেশের সেবক হবে। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লায় প্রতীকে দাঁড়ায়নি। জামায়াতের ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে জামায়াত ইসলামীর কেউ আমানত খেয়ানত করে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেয়া হবে। এরকম কথা কোন দলের নেতা বলেনি।


    শাহরিয়ার কবির বলেন, নওগাঁতে যত প্রার্থী আছে, কেউ যদি দ্বীন কায়েমের কথা বললে তাকে ভোট দিবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানে না, তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।


    তিনি বলেন, আগের সময়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছে এই বিএনপি সেই বিএনপি না। ভবিষ্যৎ বাংলাদেশে কোন চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দিবোনা। কেউ ভোট চুরি করতে আসলে প্রতিহত করতে হবে। নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না। চাঁদাবাজদের বাংলাদেশ ঠাঁই হবে না।


    শাহরিয়ার কবির আরো বলেন, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এদেশে আমরা মাথা উচুঁ করে দাঁড়াবো। মুসলমান বলে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারবো না আর সেই মুসলমান কথা বলবে না তাদেরকে ভোট দিবো এর চেয়ে আর নাফরমানি কিছু হতে পারে না।


    এসময় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন।


    এরআগে ৮নং ওয়ার্ড যুব বিভাগ কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেয় শাহরিয়ার কবিরসহ জামায়াতের নেতৃবৃন্দরা।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…