এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গলাচিপায় যৌথ অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

    গলাচিপায় যৌথ অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

    পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪৪০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং মাদক ওজনের কাজে ব্যবহৃত একটি দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়। 


    গ্রেপ্তারকৃতরা হলেন গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকার মো. আলী হোসেন (৫৫) ও তার স্ত্রী মোসা. ভানু বেগম (৫০)। 


    শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় গলাচিপা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান।


    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা আর্মি ক্যাম্পের মেজর তানজিল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গলাচিপা থানা পুলিশের সদস্যরাও অংশ নেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী আলী হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪৯ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৪৪০ গ্রাম। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫ হাজার টাকা ও একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়। এ সময় স্বামী-স্ত্রীকে আটক করা হয়।


    গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও দাঁড়িপাল্লা জব্দ করা হয়েছে। আটককৃত আসামিরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে গলাচিপাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…