এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

    তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
    তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

    হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

    তালহা হাসান, হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
    প্রক্সি দিতে এসে আটক দুই ব্যক্তি

    হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্মাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

    বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১১ টায় ডি ইউনিটের অর্ন্তভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা দেয়ার সময় তাদেরকে আটক করা হয়৷ 

    প্রক্সি দিতে আসা মোঃ বিদ্যুৎ হোসেন (৩১) জয়পুরহাট কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা ও নিউক্লিয়াস কোচিং সেন্টার বৈরাগীর মোড় শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক এবং রাজু আহমেদ (২৯) ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা। 

    পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের হারাইল হাউজ স্টেটের বাসিন্দা আবুল হাসনাতের পুত্র হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে আসেন। প্রক্সি দেয়ার বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সাথে বিদ্যুতের বাইক কিনে দেয়ার চুক্তি হয়। 

    অন্যদিকে, রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা এস.এম এনামুর রহমানের পুত্র আকীব রাহা তিতুমীরের হয়ে টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসেন।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা চলাকালীন অবস্থায় ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সহযোগীতায় আমরা পুরো চক্রটিকে ধরার জন্য চেষ্টা করছি এবং যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছেন তাদের পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে।’


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…