এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আ.লীগ ১৭ বছর ডিজিটাল উন্নয়নের নামে ডিজিটাল চুরি করেছে: পার্থ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

    আ.লীগ ১৭ বছর ডিজিটাল উন্নয়নের নামে ডিজিটাল চুরি করেছে: পার্থ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

    ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে ডিজিটাল উন্নয়নের নামে দেশে ডিজিটাল চুরি চালিয়েছে। তিনি বলেন, উন্নয়নের কথা বলে তারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দুর্নীতি ও লুটপাট করেছে।


    বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    সমাবেশে আওয়ামী লীগের দুর্নীতির কথা বলতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগকে আমাদের হাতের উপর রাখতে হবে। যেই যেই ভুল আওয়ামী লীগ করেছে সেই ভুল যাতে আগামীতে আমরা কোন দিন না করি। আওয়ামী লীগ যে সময় সম্রাজ্য চালিয়েছিলো ঠিক সে সময় তাদের পতন ঘটেছিলো। আমরা যদি কোনদিন ক্ষমতায় যাই আর যদি আমরাও অন্যায় করি তাহলে আমাদেরও পতন ঘটবে।


    সমাবেশে পার্থ বলেন, আমাদের ভোট দিলে আপনারা নিরাপদে ঘুমাতে পারবেন। আমরা ক্ষমতায় গেলে ভোলায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাটসহ সকল উন্নয়ন করবো। আমরা সরকারে গেলে রাজনৈতিক বা প্রশাসন থেকেও আপনাদের উপর কোন অত্যাচার করা হবে না।


    ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে। এখানে যারা জামায়াতে কাজ করে, যারা ইসলামী আন্দোলনে কাজ করে সকলে মিলে আমরা একটা শান্তিপূর্ণ ভোলা গড়ে তুলবো। যাতে আমাদের মধ্যে কোন ভেদাভেদ না থাকে। 

    ভোলাবাসীর উদ্দেশ্যে পার্থ বলেন, ‘আপনাদের ভোটে যদি আমি সংসদে যেতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমি যদি মন্ত্রী হওয়ার সুযোগ পাই, তাহলে দেশের অন্য সব এমপি মন্ত্রীর চেয়ে বেশি কাজ ভোলার জন্য করবো।’


    সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান ও তরিকুল ইসলাম কায়েদ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এফএস/এসআর

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…