এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে বিএনপির সদস্য সচিবসহ ২১ নেতাকর্মীর পদত্যাগ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

    মুন্সিগঞ্জে বিএনপির সদস্য সচিবসহ ২১ নেতাকর্মীর পদত্যাগ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

    তৃণমূলের মতামত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া এবং ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের ২১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। এ সময় আরও শতাধিক নেতাকর্মী নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।


    শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাকর্মীরা এসব তথ্য জানান। তারা বলেন, দলের প্রয়োজনে যেকোনো সময় আবার বিএনপিতে ফিরে আসতেও তারা প্রস্তুত রয়েছেন।


    সংবাদ সম্মেলনে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক বলেন,তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে কোনো শোকজ বা পূর্ব নোটিশ ছাড়াই নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এর প্রতিবাদেই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ ২১ জন পদত্যাগ করেছি, আরও শতাধিক নেতাকর্মী নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


    ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিক শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন,বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন সঠিক হয়নি। তৃণমূলে অত্যন্ত জনপ্রিয় মো. মহিউদ্দিনকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। আন্দোলন-সংগ্রামের মাঠে দীর্ঘ ১৭ বছর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মহিউদ্দিন আমাদের পাশে ছিলেন। বিপদে যাকে পেয়েছি, তাকে আমরা কীভাবে ছেড়ে যেতে পারি? আমরা স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষেই নির্বাচন করতে চাই।


    পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব এম. এ. হানিফ, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদসহ মোট ২১ জন।


    এবিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, আজ আমাদের উপজেলা বিএনপির একটি পূর্বনির্ধারিত সভা ছিল। সেখানে অধিকাংশ নেতাকর্মী উপস্থিত হননি। পরে জানতে পারি, তারা স্বেচ্ছায় পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত কেন্দ্রীয় বিএনপি নেবে।



    প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এ আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন। প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।


    তার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছে। পদত্যাগকারী নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যেভাবে বহিষ্কার করা হচ্ছে, তা দলীয় গঠনতন্ত্রবিরোধী।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…