এইমাত্র
  • বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • যুদ্ধে ৫শ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আইন-আদালত

    আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম

    আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম
    সংগৃহীত ছবি

    চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। বৃহস্পতিবার (০৫ মার্চ) এ তথ্য জানানো হয়।

    ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ।

    দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া সাঈদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র-জনতার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

    এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে। বাকি ২৪ জন এখনো পলাতক।

    কারাগারে থাকা আসামিরা হলেন- এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…