এইমাত্র
  • সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলী
  • বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • যুদ্ধে ৫শ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মাদারীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য জাহান্দার আলী

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম

    মাদারীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য জাহান্দার আলী

    মো. আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম

    মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের উদ্যোগ  আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের লক্ষীগঞ্জ-রাস্তি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

    বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ নদীর পাড় খেয়াঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, মাদারীপুরের বাস্তবায়নে এই খাল খনন প্রকল্প পরিচালিত হচ্ছে।

    জানা যায়, লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট থেকে আড়িয়ালখা নদী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে পড়ে ছিল। পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী কৃষিকাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খালটি শুকিয়ে মরা খালে পরিণত হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুকনো মৌসুমে সেচ সংকট দেখা দিত।খালটি পুনঃখননের ফলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে এলাকার পরিবেশ ও জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, বিএনপি সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যেসব খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে গেছে কিংবা দখল হয়ে গেছে, সেগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এতে করে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকরা তাদের জমিতে সহজে সেচ সুবিধা পাবেন।

    তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখননসহ পানি ব্যবস্থাপনা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াদিবা শাবাব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…