এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    দাউদকান্দিতে ইসলামিক আন্দোলন থেকে জামায়াতে যোগদান

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

    দাউদকান্দিতে ইসলামিক আন্দোলন থেকে জামায়াতে যোগদান

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

    কুমিল্লার দাউদকান্দিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ থেকে বেরিয়ে এসে একাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগদান করেছেন। এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হন।


    শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজারে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



    যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রাসেল (বিটেশ্বর ইউনিয়ন প্রচার সম্পাদক), খোকন (৯নং ওয়ার্ড সভাপতি), জাকির হোসেন (৯নং ওয়ার্ড সহ-সেক্রেটারি), শফিক শিকদারসহ আরও কয়েকজন নেতাকর্মী।



    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল। এছাড়াও জামায়াতে ইসলামীর স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



    অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় থেকেই তারা জামায়াতে ইসলামে যোগদান করেছেন। নতুন যোগদানকারী নেতাকর্মীরা ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



    এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ নতুন সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…