এইমাত্র
  • গাজীপুরে ১১ দলীয় জোটের সমাবেশে উল্লেখযোগ্য নারী উপস্থিতি
  • জবিতে নিজ বিভাগকে বিজয়ী করতে পক্ষপাতিত্বের অভিযোগ
  • ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

    বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

    যশোরের বেনাপোলে বাছুরসহ গরু জবাইয়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পৌরসভা। একই সঙ্গে জব্দ করা মাংস বাজেয়াপ্ত করে পরবর্তীতে নষ্ট করা হয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল বাজারের মাংস পট্রিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলম কসাই ও মানিক কসাইকে একত্রে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পৌরসভার স্যানিটার ইন্সপেক্টর রাশেদা খাতুন। তিনি জানান, বাছুরসহ গরু জবাই আইনত দন্ডনীয় অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

    তবে অভিযানের পরপরই ঘটনাটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এলাকাবাসীর একাংশ প্রশ্ন তুলেছেন এই অপরাধের দায় এককভাবে কসাইদের নয়। তাদের অভিযোগ, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি অফিসারের অনুমতি ও অবহেলার কারণেই এসব পশু জবাই করা হয়ে থাকে।

    স্থানীয়দের দাবি, প্রতিদিন টাকার বিনিময়ে অসুস্থ ও রুগ্ন গরু জবাইয়ের অনুমতি দেওয়া হয়। অথচ নিয়ম অনুযায়ী প্রতিটি পশু পরীক্ষা করে তবেই জবাইয়ের অনুমতি দেওয়ার দায়িত্ব স্যানিটারি অফিসারের। তারা জনস্বাস্থ্য রক্ষায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি ।

    অভিযোগকারীদের বক্তব্য, যদি সঠিকভাবে পশু পরীক্ষা করা হতো, তাহলে বাছুরসহ বা অসুস্থ গরু জবাইয়ের সুযোগই থাকত না। তাই এ ঘটনায় শুধু কসাই নয়, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট স্যানিটারি অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    এ ব্যাপারে বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, খবর পাওয়ার সাথে সাথে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। তাদেরকে শেষবারের মত সতর্ক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ রকম কোন ঘটনা ঘটলে শুধু জরিমানা নয় জেলও দেয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…