এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

    চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
    সংগৃহীত ছবি

    আগামী শুক্রবার তুরস্কে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করবে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে।


    সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলি জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের অবসান ঘটাতে এবং নতুন করে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা কমাতে ইস্তাম্বুলে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।


    সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন একজন আঞ্চলিক কূটনীতিক। 

      

    তবে সোমবার (২ ফেব্রুয়ারি) ট্রাম্প আবারও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে।

     

    ওভাল অফিসে ট্রাম্প জানান, আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, বড় জাহাজ– সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে, দেখা যাক বিষয়টি কীভাবে এগোয়।

     

    তিনি বলেন, যদি আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি, সেটি খুব ভালো হবে। আর যদি না পারি, তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে।


    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি চাই একটি চুক্তি হোক। তবে সেটা আদৌ হবে কি না, আমি নিশ্চিত নই।’ 

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…