এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

    কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।


    ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান।


    লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রার্থী মো. শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অসাংগঠনিক ও শৃঙ্খলাবিরোধী আচরণ করে আসছেন। তাঁর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তোলা হয়।


    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—এমন বহিরাগতদের ব্যবহার করে তিনি সংগঠনের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়।


    এ পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে তাকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন বলে জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।


    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও বাদল মিয়া, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি খোকা সিদ্দিক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।


    তবে অভিযোগ অস্বীকার করে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম বলেন, তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং জেলা কমিটির সভাপতি। তাঁর মতে, তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার তৃণমূল নেতাকর্মীদের নেই।


    তিনি দাবি করেন, মূলত অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করেই এই বিরোধ সৃষ্টি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, “যেখানে দশ টাকা খরচ হওয়া উচিত, সেখানে আমার কাছে এক হাজার টাকা দাবি করা হয়েছে।” তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…