এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে বিক্ষোভে জড়িত থাকায় ১৩৯ বিদেশি গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

    ইরানে বিক্ষোভে জড়িত থাকায় ১৩৯ বিদেশি গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই বিদেশিরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। 


    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


    ইরানের ইয়াজদ প্রদেশ মরু অঞ্চলে অবস্থিত। ওই প্রদেশের জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় কম। ইয়াজদে ১০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। গত জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তা অন্যান্য প্রদেশের মতো ইয়াজদেও দেখা যায়।


    গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া ওই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল ইরানের  সবচেয়ে সহিংস বিক্ষোভ।


    দেশটির সরকার বলেছে, সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ বলেছে, ইরানে বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।


    সাম্প্রতিক ওই বিক্ষোভ-সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান।


    ইয়াজদের পুলিশপ্রধান আহমাদ নেগাহবান বলেন,‌ ‌‌‘‘এই (বিদেশি) ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ড সংগঠিত করা, উসকানি দেওয়া ও পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। কিছু ক্ষেত্রে তারা বিদেশে থাকা নেটওয়ার্কের সঙ্গেও যোগাযোগ করেছেন।’’


    ইরানের বিচারিক কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, অস্থিরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


    মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বলেন, মার্কিন উসকানিতে যারা ভূমিকা রেখেছে এবং এটিকে সমর্থন করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইরানি গণমাধ্যম বলেছে, গত মাসের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় তেহরানে চারজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…