এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জবিতে নিজ বিভাগকে বিজয়ী করতে পক্ষপাতিত্বের অভিযোগ

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

    জবিতে নিজ বিভাগকে বিজয়ী করতে পক্ষপাতিত্বের অভিযোগ

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে নিজ বিভাগ ইসলামিক স্টাডিজকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জবি শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অধ্যাপক রইছ উদ্দিনের বিরুদ্ধে।


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক স্টাডিজ বনাম লোকপ্রশাসন বিভাগের ফুটবল ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তোলেন লোকপ্রশাসন বিভাগের অধিনায়ক বনমালী বর্মন।


    তিনি বলেন, গত সোমবার ফাইন্যান্স বিভাগের সাথে খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ নম্বর প্লেয়ার মুস্তাজিব ফাউল করলে তাকে লাল কার্ড দেয় রেফারি। আজকের ম্যাচে তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যারকে বললে তিনি বলেন লাল কার্ড উইথড্র করে রেফারি পরিবর্তন করেছে ক্রিয়া কমিটি। এছাড়াও এই ম্যাচে ১৩ ব্যাচের শিক্ষার্থী ও আবাহনী ক্লাবের মাহফুজ হাসান প্রীতম অংশ নেয়। যা নিয়মবহির্ভূত।


    বনমালী বর্মন বলেন, এতসব অনিয়মের পর আমি বলি যে এমন হলে আমরা খেলব না। তখন রইছ স্যার বলেন খেললে খেল, না খেললে দরকার নাই। শেষ পর্যন্ত আমাদের বিভাগের শিক্ষকরা আমাদের অনুরোধ করায় আমরা বাধ্য হই খেলতে।


    এ বিষয়ে জবির কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে সেটা ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটিকে জানাবেন। এছাড়াও লোকপ্রশাসন বিভাগকে না খেলতে বলার বিষয়টি অস্বীকার করেন তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…