এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে ১১ দলীয় জোটের সমাবেশে উল্লেখযোগ্য নারী উপস্থিতি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

    গাজীপুরে ১১ দলীয় জোটের সমাবেশে উল্লেখযোগ্য নারী উপস্থিতি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

    গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীর উপস্থিতি নজর কেড়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নারী কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।


    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যে তিনি নারী কর্মীদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের কথা উল্লেখ করেন।


    ১১ দলীয় জোটের নেতাকর্মীরা জানান, সমাবেশে নারী কর্মীদের অংশগ্রহণের বিষয়টি আগে থেকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। সমাবেশে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।


    রাজবাড়ী মাঠের একটি বড় অংশে নারী কর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়। সমাবেশ চলাকালে ইসলামি সংগীত পরিবেশন করা হয়। রেলগেট থেকে সমাবেশস্থল পর্যন্ত নারী কর্মীদের চলাচল নির্বিঘ্ন রাখতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।


    গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. জাহাঙ্গীর আলম বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে নারী কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন।


    সমাবেশকে কেন্দ্র করে রাজবাড়ী মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…