এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে আ.লীগের নেতা ভোট চাইলেন ধানের শীষ প্রতীকে

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    মুন্সিগঞ্জে আ.লীগের নেতা ভোট চাইলেন ধানের শীষ প্রতীকে

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নৌকা প্রতীকে বিজয়ী বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেছেন, বাসাইল ইউনিয়নের লোক আমাকে অন্তত ভালোবাসে। আমাকে তারা অনেক স্নেহ করেন। তাই আমি পাঁচ বছরে আপনাদের কাছে আসি শুধু একটি ভোটের জন্য। আর বাকি পাঁচ বছর আপনাদের জন্যে শ্রম দেই। 


    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কথা বলতে দেখা যায় তাঁকে। ভিডিওতে দেখা যায়, বাসাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে বসে তিনি এই বক্তব্য দেন।


    তিনি আরও বলেন, এবার বাংলাদেশে কোনো দল নেই। স্বাধীনতার পক্ষের দল একটাই, সেটা হলো বিএনপি। আপনারা এবার সবাই ধানের শীষে ভোট দেবেন। আমার বাসাইল ইউনিয়নবাসী যারা আছেন, আমার সমর্থক যারা আছেন—সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এবার সবাই ধানের শীষে ভোট দেবেন।


    বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সম্পর্কে তিনি বলেন, আব্দুল্লাহ ভাই একজন ভালো লোক। তাঁর সরকারের বরাদ্দের দিকে লোভ নেই। কারণ আমি জানি তিনি পরিপূর্ণভাবে অর্থবান, তিনি কোনো দিন সরকারি বরাদ্দের দিকে নজর দেবেন না। কারণ হলো- আব্দুল্লাহ ভাইয়ের অর্থ-সম্পদ আছে। 


    তিনি বলেন, আপনারা আব্দুল্লাহ ভাইয়ের বিষয়ে সবাই জানেন না, কিন্তু আমরা তাঁকে জানি। আব্দুল্লাহ ভাই একজন ভালো মনের মানুষ, গরিবের বন্ধু। তিনি গরিবের পক্ষে কাজ করবেন। যেটা আমি আল্লাহর রহমতে গরিব-দুঃখীর পক্ষে কাজ করে আসছি। গরিব মানুষের ভোটেই আমাকে নির্বাচিত করা হয়েছে। তাই আব্দুল্লাহ ভাইও একজন ভালো লোক। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবেন। এটা আমার অনুরোধ, এটা আপনাদের কাছে চাওয়া। বাসাইল ইউনিয়নে যেন বিপুল ভোটে ধানের শীষের জয় হয় এটাই আমার লক্ষ্য, এটাই আমার আশা।


    তিনি আরও বলেন, এলাকার স্বার্থে এবং আগামীতে চেয়ারম্যান যেই হোক, তিনি যেন আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে কাজ এনে এলাকা উন্নয়ন করতে পারেন, সেই জন্যই সবাই ধানের শীষে ভোট দেবেন। এটাই আমার অনুরোধ।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…