এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

    লক্ষ্মীপুরে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত: বিএনপি নেতাকে জরিমানা

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

    লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত করার অভিযোগে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এই অভিযান পরিচালনা করেন।


    উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এলাকায় ৯০০ ভোটারের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে—এমন তথ্য প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় মাস্টার রিয়াজ উদ্দিনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, কোনো প্রার্থীর পক্ষে তার সমর্থকেরা সভা, সমাবেশ বা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারবেন। তবে এসব কর্মসূচির আগে বা পরে খাবার পরিবেশন কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। নির্বাচনী আচরণবিধি–২০২৫ লঙ্ঘনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…