এইমাত্র
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক নয়, হবেন সেবক: শিবির সেক্রেটারি

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

    যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক নয়, হবেন সেবক: শিবির সেক্রেটারি

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
    ছবি: সংগৃহীত

    “যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন সেবক,” মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সিবগাতুল্লাহ।

    আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। বিরামপুর পৌর শহরের পল্লবী মোড়ে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, “আমাদের সামনে একদল সৎ লোক দাঁড়িয়েছে। তারা যদি সংসদে চলে যায়, তাহলে এই দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই যারা আমাদের এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবেন না, তারা হবেন সেবক। আগামী ১৩ তারিখে যে সরকার গঠন হবে, সে সরকার হবে ন্যায় ও ইনসাফের সরকার; সে সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।”

    তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের ছাত্রসমাজ সচেতন হয়েছে এবং তারা বাংলার মাটিতে আর কোনো নতুন ফ্যাসিবাদকে মেনে নেবে না।

    বিরামপুর উপজেলা আমির হাফিজুল ইসলাম বিএসসি-র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।

    এ সময় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজু, নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, ডাকসু’র নির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ও সেক্রেটারি আবুল কালাম আজাদ।

    এছাড়া উপস্থিত ছিলেন- এবি পার্টির দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল কাশেম, হাকিমপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আমির মোফাখখারুল ইসলাম মোল্লা, বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ মাওলানা আশরাফুল ইসলাম, পৌরসভা আমির অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ, পৌরসভা সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, পৌরসভা শিবিরের সভাপতি জহুরুল ইসলাম ও মুফতি মাওলানা আব্দুন নূর।

    পথসভা শেষে কেন্দ্রীয় সংগঠনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের গাড়ি সম্বলিত একটি বিশাল মিছিল বিরামপুর শহর প্রদক্ষিণ করে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…