এইমাত্র
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    উত্তেজনার মধ্যেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করলো ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

    উত্তেজনার মধ্যেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করলো ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
    সংগৃহীত ছবি

    জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান।


    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিদেশি ওই দুই ট্যাঙ্কার জব্দ করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।


    প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ওই দুই ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে।


    তবে ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।


    ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটলো। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।


    এই আন্দোলন দমনে ইরানের শাসকগোষ্ঠী ব্যাপক বলপ্রয়োগ করে। এতে বিক্ষোভে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। তেহরানের প্রাণঘাতী সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে।


    ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কার দু’টির ১৫ বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…