এইমাত্র
  • অসৎ উদ্দেশ্যে থাকলে কোনো ছাড় নয়, ভোট দিয়ে ইসি সানাউল্লাহ
  • ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
  • এবার সারাদেশে ভোটের চিত্র একরকম, গোপালগঞ্জে অন্যরকম
  • মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন জামায়াত আমির
  • উৎসবমুখর পরিবেশ, ভোট কেন্দ্রে আসুন: নাহিদ ইসলাম
  • সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ
  • ফরিদপুরে দুই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ভোট দিয়ে যে আহ্বান হাসনাত আবদুল্লাহর
  • যশোর- ১ আসনে বিপুল উৎসাহে ভোট গ্রহন চলছে
  • যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোটগ্রহণ শুরু, সকাল থেকে ভোট দিতে জড়ো হচ্ছেন অনেক মানুষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম

    ভোটগ্রহণ শুরু, সকাল থেকে ভোট দিতে জড়ো হচ্ছেন অনেক মানুষ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন অনেক মানুষ।


    আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


    ভোটের দিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীর।  


    তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের অনেক কেন্দ্রে ভোটাররা কেন্দ্রে হাজির রয়েছেন এবং সারারাত ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন। 


    ঢাকার মনিপুর এলাকা থেকে এক গণমাধ্যম কর্মী জানাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে। পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন স্কুলের গেইট পার হয়ে ফুটপাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে।  


    তিনি জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কেন্দ্রে আসছে, তবে নারী ভোটার এখনো নেই তেমন একটা। বিএনপি ও জামায়াতের এজেন্টদের কেন্দ্রে দেখা গেলেও অন্য প্রার্থীদের এজেন্ট খুব বেশি দেখা যাচ্ছে না।


    ঢাকা-১১ আসনের একটি কেন্দ্র থেকে প্রায় একই পরিস্থিতির কথা জানা গেছে। তবে সেখানে ধানের শীষ ও এনসিপির পোলিং এজেন্টদের উপস্থিত থাকার কথা জানিয়েছে।


    মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়ছে। সেখানে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও উপস্থিত হয়েছেন ইতোমধ্যে।


    চট্টগ্রামের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানেও সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ।


    চট্টগ্রামে তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বয়স্করাও এসেছেন, তবে তাদের কেউ কেউ বলছেন যে তারা গত ১৭ বছর ভোট দিতে আসেননি, এলেও ভোট দিতে পারেননি।


    সেখানকার বাংলাদেশ মহিলা সমিতি বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ভোটাররা সকাল সকাল এসেছেন, কারণ তারা মনে করছেন যে বেলা বাড়লে ভোট দিতে দেরি হতে পারে এবং সহিংস পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।


    এদিকে ঢাকার বাইরে গোপালগঞ্জেও ভোটের জোর প্রস্তুতি চলছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…