এইমাত্র
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল
  • ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোট দিয়ে ভোটারদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন আজহারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

    ভোট দিয়ে ভোটারদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন আজহারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
    সংগৃহীত ছবি

    ভোট দেওয়ার পর ভোটারদের একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।


    আজহারি স্ট্যাটাসে লিখেন, আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।


    তিনি বলেন, গণভোটের বেশিরভাগ বিষয় ইতিবাচক এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ‘হ্যাঁ’ দেওয়া সবচেয়ে ভালো বিকল্প। রাষ্ট্র কাঠামোর সংস্কার ও ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধ করতে চাইলে ভোট দেওয়া অপরিহার্য। এছাড়া তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের মূল্যবোধবিরোধী আইন প্রণয়নের চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ সেটিকে রুখে দেবে।


    ড. আজহারি দেশবাসীর কাছে শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আপনার ভোটের মাধ্যমে নিজের অধিকার প্রয়োগ করুন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিন।

       

    এমআর-২

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…