এইমাত্র
  • ৯ বছর পর নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ
  • জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা
  • ভোট দিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমার
  • ভোট দিলেন নাজমুল মোস্তফা আমিন
  • মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ
  • খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
  • রামুতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি নেতা আটক
  • নীলফামারীতে হুইলচেয়ারে এসে ভোট দিলেন ৭৫ বছরের রফিকুল
  • ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

    ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট দিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন। 

    আখতার আহমেদ বলেন, ‘এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় হয়েছে। আসুন, আমরা সবাই ভোট দিই।’ 

    ভোট শুরু হওয়ার পর কোনো অভিযোগ পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করতে থাকব।’ 

    সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা। 

    দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

     এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

     এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন। 

    জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…