এইমাত্র
  • টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী কালাম বিজয়ী
  • রংপুর-৫ আসনে দাঁড়িপাল্লার জয়
  • ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান
  • নিজ কেন্দ্রে হার জামায়াত আমিরের
  • কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
  • বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
  • বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
  • ঢাকা-১৩ : ৫৮ কেন্দ্রের ফলাফলে ৩৩১ ভোটে পিছিয়ে মামুনুল
  • ফেনীর সব আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে
  • ঢাকা-১৩ : ৪৯ কেন্দ্রের ফলাফলে ১৭০ ভোটে পিছিয়ে মামুনুল, এগিয়ে ববি হাজ্জাজ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

    পালকিতে চড়ে ভোট দিলেন ১০৩ বছরের চাঁন বানু

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

    মুন্সিগঞ্জ প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে পালকিতে চড়ে ভোট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু।


    বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) বিকেলে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।


    স্থানীয়রা জানিয়েছেন, হাঁটতে অক্ষম চাঁন বানু ভোট দেওয়ার তীব্র ইচ্ছার কথা পরিবারকে জানান। তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারের সদস্যরা পালকি সাজিয়ে তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।


    চাঁন বানু শিমুলিয়া গ্রামের রহমান শেখের স্ত্রী। তাঁর এক ছেলে এক সময় হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। ছেলের জনপ্রতিনিধিত্ব এবং সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তাঁর এমন গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।


    শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, “ওই নারী প্যারালাইসিস রোগী হওয়ায় চলাফেরা করতে পারতেন না। তাই পরিবারের লোকজন তাঁকে পালকিতে করে কেন্দ্রে নিয়ে আসেন। ভোট দেওয়ার সময় আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করেছি।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…