এইমাত্র
  • ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান
  • সালাহউদ্দিন আহমদ বিজয়ী
  • সিলেটে ১৯ আসনের ১৮টিতেই বিএনপির জয়
  • হেরে গেলেন গোলাম পরওয়ার
  • সংসদ নির্বাচনেও ম্যাজিক দেখালেন বিএনপির আরিফুল
  • ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন: ১৯ কেন্দ্রে গণসংহতির জোনায়েদ সাকি ১৬,৪০৭ এবং জামায়াত ৫৯৫৮
  • সুনামগঞ্জের ৫ টি আসনে সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি
  • খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
  • পঞ্চগড়-২ আসনে আংশিক ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ
  • টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী কালাম বিজয়ী
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফেনীর সব আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

    ফেনীর সব আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে ৫৩ দশমিক ০৩ ভাগ ভোট পড়েছে। সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিরতিহীন ভাবে জেলার ৪২৮টি ভোট কেন্দ্রে মোট ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন ভোটারের মাঝে ভোট দিয়েছেন ৭ লাখ ৫ হাজার ৭৮৭ জন। যা মোট ভোটারের প্রায় ৫৩ দশমিক ০৩ ভাগ।


    ফেনী-১ আসনে মোট ৫৬.৪১, ফেনী-২ আসনে ৪৯.০২ ও ফেনী-৩ আসনে ৫৪.৪৭ শতাংশ ভোট পদত্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনীর ৩টি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা কেন্দ্র ভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে।



    বৃহস্পতিবার ভোটগ্রহন শেষে রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…