ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে দেশব্যাপী ‘জুলাই জাতীয় সনদ’ এর ওপর গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান ৩০০ নং আসনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে না ভোটের পক্ষেই জনসমর্থন বেশি দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বেসরকারিভাবে পাওয়া বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের ৭২টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ‘জুলাই জাতীয় সনদ’ এর বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ৩১ হাজার ৮৮৪টি। বিপরীতে ‘হ্যা’ ভোট পড়েছে ২১ হাজার ৬৭৮টি।
এসআর