ঢাকা-১৮ সংসদীয় আসনের নির্বাচনের ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই আসনের ৭৫টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।
৭৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল: ধানের শীষ: ৪৯,৭৩৫ ভোট, শাপলাকলি: ৪০,০২৯ ভোট।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ৯,৭০৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৭৫টি কেন্দ্রের এই ফলাফলে ধানের শীষের পক্ষে জোরালো জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। তবে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের জন্য বাকি কেন্দ্রগুলোর তথ্য আসার অপেক্ষায় রয়েছেন কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়নি। বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ হলে পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে।
এনআই