ফরিদপুর-৩ আসনের চলমান ভোট গণনায় এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নায়াব ইউসুফ এগিয়ে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে নায়াব ইউসুফ পেয়েছেন ১,২৪,৪৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুত তাওয়াব পেয়েছেন ১,০১,২২৩ ভোট।
বেসরকারি ফলাফলে নায়াব ইউসুফ ২৩,২৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
বর্তমানে এই আসনের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। পুরো আসনের সব কেন্দ্রের গণনা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এনআই