এইমাত্র
  • টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী কালাম বিজয়ী
  • রংপুর-৫ আসনে দাঁড়িপাল্লার জয়
  • ঢাকা-১৭: যে ৩ কেন্দ্রে হেরে গেলেন তারেক রহমান
  • নিজ কেন্দ্রে হার জামায়াত আমিরের
  • কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
  • বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের
  • বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
  • ঢাকা-১৩ : ৫৮ কেন্দ্রের ফলাফলে ৩৩১ ভোটে পিছিয়ে মামুনুল
  • ফেনীর সব আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে
  • ঢাকা-১৩ : ৪৯ কেন্দ্রের ফলাফলে ১৭০ ভোটে পিছিয়ে মামুনুল, এগিয়ে ববি হাজ্জাজ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাতিয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

    হাতিয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম


    নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি কেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে রিজিয়া সুলতানা নামের একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে। তবে তিনি এখনো ভোট গণনার কাজে নিয়োজিত রয়েছেন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই কর্মকর্তা হাতিয়ার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


    কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বাছেত সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা ভোটারদের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার একটি ভিডিও ভাইরাল হয়। পরে তাকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে।


    জানা গেছে, ভোটকক্ষে উপস্থিত একজন ব্যক্তি ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।


    এতে দেখা যায়, ওই কর্মকর্তা একটি ব্যালটে ‘হ্যাঁ’ ভোট এবং আরেকটি ব্যালটে ‘শাপলা কলি’ প্রতীকে সিল দেন।


    তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা। তিনি বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে ভোট দিতে আসা একজন নারী ভোটারের অনুরোধে তিনি ব্যালটে সিল দেন।


    তিনি আরও দাবি করেন, সিল দেওয়ার আগে তিনি ভোটকক্ষে উপস্থিত পোলিং কর্মকর্তা এবং প্রার্থীর এজেন্টদের মতামত নিয়েছিলেন।


    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। গননার কাজে ব্যস্ত থাকায় ওই কর্মকর্তাকে পুলিশ এখনো থানায় নিয়ে আসেনি। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…