এইমাত্র
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
  • পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নুর
  • নির্বাচনি ফলাফল: বিএনপি জোট ৭০, জামায়াত ২৭
  • বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না : জামায়াত আমির
  • নতুন সংবিধান প্রশ্নে কাজাখস্তানে গণভোট ১৫ মার্চ
  • ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফরিদপুর-১: জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যা বিজয়ী

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

    ফরিদপুর-১: জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যা বিজয়ী

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

    ফরিদপুর-১ আসনে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীর চেয়ে ২৮,৬৩৩ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।


    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের মোট ১৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৫৪,৭৯৮ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১,২৬,১৬৫ ভোট।


    সব কেন্দ্রের বেসরকারি ফলাফল শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। তবে নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণার প্রক্রিয়া চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…