এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ‎কুমিল্লা-১১ আসনে আবদুল্লাহ মো. তাহের বিজয়ী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম

    ‎কুমিল্লা-১১ আসনে আবদুল্লাহ মো. তাহের বিজয়ী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ এএম
    সংগৃহীত ছবি

    ‎কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।


    উপজেলার ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহের পেয়েছেন ১,৩৩,৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬,৬৩৮ ভোট। প্রাপ্ত ভোটে ডা. তাহের এর সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৫৬,৬৭০টি। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে ডা. তাহের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ‎ ‎জানা গেছে, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়।


    এরই মধ্যে উপজেলার মিয়াবাজার, চাঁন্দশ্রী, গুণবতী, আতাকরাসহ বিভিন্ন এলাকায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হয়েছে-এমন মন্তব্য করেছেন ভোটাররা।


    সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১০টায় ভোট দিয়ে পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন ডা. তাহের। ১২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলেও কারচুপির অভিযোগের ভিত্তিতে ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে প্রশাসন।


    স্থগিত কেন্দ্র গুলো হলো, গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।


    প্রসঙ্গত, পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা পেয়েছে ৭,৩১৬টি ও ধানের শীষ পেয়েছে ১,২২৯ ভোট। চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪০৯০৯১ জন। পুরুষ ভোটার ২০৫১১০ জন এবং মহিলা ভোটার ২০৩৯৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…