এইমাত্র
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নুর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ এএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ এএম

    পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নুর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ এএম

    পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন। তার নির্বাচনে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও নেতাকেরা ফুলেল মালায় শুভেচ্ছা জানান। বিএনপির কার্যালয়ে নুরুল হক নুরকে ফুলের মালা পড়িয়ে দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান। 


    কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয় করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকে নুরুল হক নুর পেয়েছেন ৯৬,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৭৯,৬১৯ ভোট। ফলে ১৬,৮২৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নুর।


    যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। গণঅধিকার পরিষদের নির্বাচনের প্রধান এজেন্ট মহিবুল্লাহ এনিম বিজয়ের তথ্য নিশ্চিত করেন।


    দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনে পটুয়াখালী-৩ আসনটি ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নিজ এলাকায় প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের শক্ত অবস্থান লড়াইকে চ্যালেঞ্জিং করে তোলে।


    উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে এ আসনটি ছেড়ে দেয় বিএনপি। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। এর আগে ২৮ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।


    বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরকে অভিনন্দন জানান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩। বিজয়ী হয়ে নুরুল হক নুর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলমতের ঊর্ধ্বে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কমিটমেন্ট।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…