এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশাল মানেই ধানের শীষ: সব আসনেই বিএনপির জয়জয়কার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

    বরিশাল মানেই ধানের শীষ: সব আসনেই বিএনপির জয়জয়কার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ এএম

    যুগ যুগ ধরে রাজনৈতিক মহলে পরিচিতি ছিল ‘বরিশাল মানেই বিএনপির ঘাঁটি’। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দুর্গের পতন ঘটাতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মরিয়া হয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশালের ৬টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে ধানের শীষের জোয়ারে ভেসেছেন প্রতিদ্বন্দ্বীরা।


    বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): এই আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ৯৯,৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কামরুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৫,১৪৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান পেয়েছেন ৪৩,৮০৮ ভোট।


    বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর): ৩২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষের শরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি পেয়েছেন ২৮,৭৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭,২৫৯ ভোট।


    বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী): ১৪০টি কেন্দ্রের মধ্যে ১২৪টির ফলাফল অনুযায়ী বিএনপির জয়নুল আবেদীন ৭৮,০৬৭ ভোট পেয়ে জয়ের পথে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ (ঈগল) পেয়েছেন ৫৬,৮৪৫ ভোট।


    বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): ৪৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষের রাজিব আহসান ৪৩,০৫১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল জব্বার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২২,৬৪৬ ভোট।


    বরিশাল-৫ (সদর): বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মজিবর রহমান সরোয়ার ১,৩৩,০০৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (হাতপাখা) পেয়েছেন ৯৩,২১৬ ভোট।


    বরিশাল-৬ (বাকেরগঞ্জ): এই আসনেও আধিপত্য বজায় রেখেছেন ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান। ৫৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৬৯,৭২৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহমুদুন্নবী তালুকদার (দাঁড়িপাল্লা) ৪৭,৫৫৮ ভোট এবং হাতপাখার ফয়জুল করীম পেয়েছেন ২৪,৯৭০ ভোট।


    নির্বাচন চলাকালীন বাবুগঞ্জ, মুলাদী ও উজিরপুরের কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেনাবাহিনী কয়েকজনকে আটক করেছে বলে প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ফলাফল ঘোষণা চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…