মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–মানিকগঞ্জ সদর আংশিক) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
আসনটির মোট ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২৫৯ ভোট। ব্যাপক ব্যবধানে জয় পাওয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায় দলীয় সমর্থকদের।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
এসআর