এইমাত্র
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
  • পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নুর
  • নির্বাচনি ফলাফল: বিএনপি জোট ৭০, জামায়াত ২৭
  • বেশ কিছু আসনে ভোট গণনা হলেও ঘোষণা করা হচ্ছে না : জামায়াত আমির
  • নতুন সংবিধান প্রশ্নে কাজাখস্তানে গণভোট ১৫ মার্চ
  • ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পঞ্চগড়-১ এর অধিকাংশ কেন্দ্রে লিডে বিএনপি প্রার্থী

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    পঞ্চগড়-১ এর অধিকাংশ কেন্দ্রে লিডে বিএনপি প্রার্থী

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    পঞ্চগড়-১ আসনের ১৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির এগিয়ে রয়েছেন। আংশিক এই ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমকে ব্যবধানে পেছনে রেখেছেন।


    প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬৫০ ভোট। অন্যদিকে সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬১৯ ভোট। এ পর্যন্ত গণনা হওয়া কেন্দ্রগুলোতে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ২১ হাজার ৩১ ভোট।


    পঞ্চগড়-১ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি। এর মধ্যে ১৩০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…