এইমাত্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • নির্বাচনে এগিয়ে ‘ক্ষমতার পুরোনো বলয়’ না জেন জি, স্পষ্ট করল মার্কিন গণমাধ্যম
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিজয়ী

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ এএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ এএম

    কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিজয়ী

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ এএম

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১১ দলীয় জোট  মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।


    সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৪০টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলে দেখা যায়, ১১ দলীয় জোট  মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী তাসভীর-উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার হাতপাখা প্রতীকে ৩৩ হাজার ৪০৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭৮ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী ট্রাক প্রতীকে ২৩৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৫৯৬ ভোট।


    উল্লেখ্য, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন। মোট ভোট কেন্দ্র ১৪০টি। বুথ ৬৯৭টি।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…