বাংলাদেশের চলমান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে ফলাফল প্রকাশের পর। এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
নির্বাচন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আর কিছু সময়ের অপেক্ষা করুন। এখনো নির্বাচন চলছে, কিছুক্ষণ পরে নির্বাচন শেষ হবে। আজ অথবা আগামীকাল নির্বাচনের ফলাফল সামনে এলে আমরা আমাদের বক্তব্য জানাবো।’
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে ভারতের কাছে কোনো আমন্ত্রণ আসেনি। তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমাদের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ আসেনি। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাইনি।’
ভারতের পক্ষ থেকে এই বক্তব্য আসার পর কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ফলাফল ঘোষণার পর নয়াদিল্লির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হতে পারে।
এবি