এইমাত্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • নির্বাচনে এগিয়ে ‘ক্ষমতার পুরোনো বলয়’ না জেন জি, স্পষ্ট করল মার্কিন গণমাধ্যম
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নোয়াখালী-৬ আসনে বিজয়ী হান্নান মাসউদ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ এএম

    নোয়াখালী-৬ আসনে বিজয়ী হান্নান মাসউদ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ এএম
    সংগৃহীত ছবি

    ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।


    ঘোষিত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতিকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন।


    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে হরিণ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪৬৮০ ভোট, ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩৭১৪ ভোট, হাত পাখা প্রতিকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২১৭৯ ভোট, তারা প্রতিকে মোহাম্মদ আবদুল মোতালেব ১২৩৭ ভোট, একতারা প্রতিকের আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ৩৮৯ ভোট, লাঙ্গল প্রতিকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতিকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট, ছাতা প্রতিকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।


    এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।


    হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘নোয়াখালী-৬ হাতিয়া আসনে সামান্য কয়েকটি ছোট খাটো ঘটনা ছাড়া সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পর্ণ হয়েছে।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…