এইমাত্র
  • ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন
  • তারেক রহমানকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
  • মা-ভাইকে হত্যার পর স্কুলকে রক্তে ভাসাল ‘১৮ বছরের তরুণী’
  • ঢাকার ২০টি আসনে তীরে এসে তরী ডুবল যাদের
  • নির্বাচনে এগিয়ে ‘ক্ষমতার পুরোনো বলয়’ না জেন জি, স্পষ্ট করল মার্কিন গণমাধ্যম
  • গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট
  • আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
  • গণভোট : “না” ভোট জিতল চার আসনে, সংখ্যা আরও বাড়তে পারে
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজার জয়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ এএম

    কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজার জয়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ এএম
    সংগৃহীত ছবি

    কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ১৪২টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়। ১৪২টি কেন্দ্রে ফলাফলে মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।


    কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা পেয়েছেন ১লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯০৯ পেয়েছেন।


    ফল ঘোষণা হওয়ার পরে সাংবাদিকদের মুফতি আমির হামজা বলেন, সবার আগে আমি আল্লাহকে স্মরণ করি। আজ যদি আমাদের প্রায়ত জেলা আমির অধ্যাপক আবুল হাসেম মহোদয় বেঁচে থাকতেন তিনি বেশি খুশি হতেন। আমার এই বিজয় কুষ্টিয়া ৩ আসনের জনগণের বিজয়। আমি সবসময় এই আসনের জনগণের পাশে থেকে কাজ করব।


    আসনটিতে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০। এই আসনে ভোটের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৭৪০ টি। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ৮৪৩ টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৮'শ ৯৭ টি। ভোটের শতকরা হার ৭২.৯৫ শতাংশ।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…