এইমাত্র
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • নওগাঁর পাঁচ আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত
  • কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী
  • সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী বিএনপির আলিম
  • ঠাকুরগাঁও–২ আসনে ৩৭ বছর পর বিএনপির জয়
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুষ্টিয়ায় ৪টি আসনের ৩টিতে জামায়াত ও একটিতে বিএনপি জয়ী

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

    কুষ্টিয়ায় ৪টি আসনের ৩টিতে জামায়াত ও একটিতে বিএনপি জয়ী

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

    কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে ৩টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী এবং একটি আসনে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

    এর মধ্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীকে রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ৮৫ হাজার ভোট।

    রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপির থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা ও এ আসনের একাধিকবার নির্বাচিত এমপি এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

    এদিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের বিশাল ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর।  

    দুই উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনের মোট ১৭০ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীক রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।

    আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।  

    কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৩ হাজার ৭৮১ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৪২ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট পেয়েছেন। 

    কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫ হাজার ৯৫০ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে ১৫২ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।

    এইচএ



     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…