এইমাত্র
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • নওগাঁর পাঁচ আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত
  • কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন বিজয়ী
  • সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী বিএনপির আলিম
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস নবনির্বাচিত এমপি ড. ইলিয়াসের

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

    সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস নবনির্বাচিত এমপি ড. ইলিয়াসের

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

    ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা সাংবাদিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই আশ্বাস দেন।


    ফরিদপুর-১ আসনের মোট ১৯৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ১,৫৪,১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১,২৬,৪৭৬ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান ‘ফুটবল’ প্রতীক নিয়ে ৩৪,৩৮৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আসনটিতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


    বিজয়-পরবর্তী বক্তব্যে ড. ইলিয়াস মোল্যা সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, “এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সংবাদকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখা হবে।” সাংবাদিকরা যেন নির্ভয়ে এবং সুষ্ঠু পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।


    ফলাফল ঘোষণার পর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় তিনি এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…