সিরাজগঞ্জ-১(কাজিপুর) আসনে স্বাধীনতার ৫৪ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম বিজয় পেয়েছে বিএনপি। কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা এ আসনে বিএনপি'র পক্ষে ধানের শীষের মনোনয়ন পেয়ে বিজয়ী হন। একই সাথে এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। মাওলানা শাহিনুর আলম মাত্র সাত হাজার ৭৯৮ ভোট কম পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সাড়া ফেলতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানাযায়, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর অতিবাহিত হলেও এই সংসদীয় আসনে বিএনপি কখনোই জয়লাভ করতে পারে নাই। এই প্রথম আওয়ামী লীগের ভোট ব্যাংকে পেরেক ঢুকিয়ে বিএনপি জয় লাভ করার মাধ্যমে বিএনপি তার ভবিষ্যৎ রাজনৈতিক ময়দান পাকাপোক্ত করার সুযোগ পাবেন বলে সাধারণ মানুষ মনে করছেন। অপরদিকে এই আসনে এর আগে একাধিকবার জামায়াত নির্বাচন করলেও জামানত হারাতে হয়েছে তাদের।
স্থানীয় ভাবে আরো জানাযায়, এই আসনে সাবেক আওয়ামী লীগের অর্থমন্ত্রী ক্যাপটেন এম এ মুনসুর আলী, তার ছেলে সাবেক স্থ্যাস্থ মন্ত্রী মো. নাসিম, এবং ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র নাসিম পুত্র তানভীর শাকিল জয় এই আসনে একাধিক বার নির্বাচন করে জয় লাভ করেছেন। অর্থাৎ দেশ স্বাধীনের পর এ পর্যন্ত কাজিপুর আসনে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপ্টেন মনসুর আলীর পরিবারের সদস্যরা শাসন করেছে এই আসন। আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত এই আসনে প্রথম বিএনপির সেলিম রেজা জয়লাভ করলেন।
এ আসনে বিএনপি'র জয়ের মাধ্যমে ভবিষ্যতে আওয়ামী লীগের শক্তি দুর্বল করে বিএনপি'র সাংগঠনিক ভিত মজবুত করতে সহায়ক হবে বলে বিজয়ী বিএনপি নেতা সেলিম রেজা মন্তব্য করেন। কাজীপুরের এই আসনে স্থানীয় সরকার নির্বাচনে এর আগে বিএনপি থেকে অন্যান্য জনপ্রতিনিধি নির্বাচিত হলেও এমপি পদে বিএনপি'র এই প্রথম বিজয় ভবিষ্যৎ বিএনপিকে শক্তিশালী করবে বলে বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।
পিএম