এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

    পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের করাচিতে আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এতে আরও ১৪ জন আহত হয়েছেন।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।


    পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার নম্বর-৩ এলাকায় ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।


    ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।


    প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু নাজিয়া ও ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ নামের দুজন রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ও আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।


    কর্মকর্তারা জানান, আহত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে ও উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…