এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম

    রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম

    রংপুরে শাহজাহান মিয়া ভেলসার (৩০) নামের এক সন্তানের জনকের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই ধর্ষককে প্রথমে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে মাটিতে গর্ত খুড়ে জীবন্ত পুতে রাখার প্রস্তুতি নিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


    বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলায় ঘটনাটি ঘটে। 


    এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি স্কুলে টিফিনের সময় ক্লাশরুম থেকে বের হয়। এ সময় শাহজাহান শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়।  সেখানে শিশুটিকে সে ধর্ষণ করে। পরে তাকে একটি জুস কিনে দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। 


    এদিকে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটিকে জিজ্ঞাসা করলে তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিক ঘটনার কথা পরিবারকে জানায়। 


    এক পর্যায়ে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির নিকটাত্মীয় বলেন, শাহজাহান একজন মাদক সেবনকারী।  এই ধর্ষকের আমরা শাস্তি চাই।


    রংপুর সদর কোতয়ালী থানার ওসি বলেন, প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহজাহান নামের এক ব্যক্তিকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…