এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আমতলীতে রমজানকে ঘিরে মানবিক উদ্যোগ, সহায়তা পেল বহু পরিবার

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

    আমতলীতে রমজানকে ঘিরে মানবিক উদ্যোগ, সহায়তা পেল বহু পরিবার

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম


    ইসলামের পবিত্র মাস রমজানকে সামনে রেখে আমতলীতে সামাজিক সংগঠন মানবতার আলো স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান গ্রহণ করেছে এক মানবিক উদ্যোগ। রমজান উপলক্ষে সংগঠনটি এলাকার হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে রোজার প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে।


    রমজান শুরু হওয়ার আগেই তাদের এই কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত বহু পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ডাল, বুট, চিড়া, মুড়ি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।


    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্র মাসে যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না থাকে সেই লক্ষ্য নিয়েই এই আয়োজন।


    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাসুম বিল্লাহ বলেন, “আমাদের লক্ষ্য শুধু খাদ্য সহায়তা দেওয়া নয়; বরং সমাজের প্রতিটি প্রয়োজনীয় ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো। আমরা তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তরুণরা দায়িত্বশীল হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই।


    তিনি আরও জানান, রমজানে শুরু করা এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনটি একটি মানবিক ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করবে।


    অন্যদিকে প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান বলেন, “সত্যিকারের সেবা সেই কাজ, যা মানুষের কল্যাণে করা হয় কিন্তু কখনও প্রচার চায় না। আমি আড়াল থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। যদি আমার কাজ একজন মানুষকেও অনুপ্রাণিত করে, সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।


    তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, রমজানের শেষ পর্যন্ত এই খাদ্য সহায়তা কার্যক্রম চলবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে।


    এভাবেই “মানবতার আলো” তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে আমতলীতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…