এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

    খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

    চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পুকুরে ডুবে আল-আমিন উদ্দীন নাহিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ নাসির মোহাম্মদ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নাহিয়ান ওই এলাকার ফুল ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিনের ছেলে।


    স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নাহিয়ানকে তার মা গোসল করানোর পর কাপড় শুকাতে দিতে যায়। এ সময় নাহিয়ান খেলার ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার মা তাকে পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


    স্থানীয় সাংবাদিক কামরল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…