এইমাত্র
  • বিদায় হেয়ার রোড: আসিফ নজরুল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
  • বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা
  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বিশাল সুখবর
  • তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি
  • ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
  • তিন বছরে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ প্রথম ধাপ
  • ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • আজ শুক্রবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

    মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

    মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্যসেবার মান যাচাই ও উন্নয়নের লক্ষ্যে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেন।


    এ সময় মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, শ্রীপুরের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    হাসপাতাল পরিদর্শনকালে মনোয়ার হোসেন খান বলেন, "মাগুরা সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। জনবল কিছুটা সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, তবে ভবিষ্যতে সেবার মান পর্যায়ক্রমে উন্নত করা হবে।"


    তিনি আরও জানান, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি নির্ধারণের কাজ চলছে। উপযুক্ত জায়গা পাওয়া মাত্রই দ্রুত কাজ শুরু হবে। 


    উল্লেখ্য, এর আগে মেডিকেল কলেজ স্থানান্তরের খবরে মাগুরার সর্বস্তরের জনগণ বিক্ষোভ ও মানববন্ধন করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ ও শপথ গ্রহণের পর নবনির্বাচিত এই জনপ্রতিনিধি প্রথমবারের মতো হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন যে, মেডিকেল কলেজ মাগুরা জেলাতেই হবে এবং সেজন্য যথাযথ স্থান নির্বাচন করা হচ্ছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…